ads

বুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওয়াজ উদ্দিনের নায়িকা হচ্ছেন জয়া আহসান

খবর টি পড়েছেন : ২১০
নওয়াজ উদ্দিনের নায়িকা হচ্ছেন জয়া আহসান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন। সব ঠিক থাকলে আগামী বছর নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে বাংলাদেশের এই নায়িকাকে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা খবরটি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

জানা গেছে, নির্মাতা সায়ন্তন মুখার্জির একটি হিন্দি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন জয়া ও নওয়াজউদ্দিন। আগামী বছরের দুর্গাপুজার আগেই সিরিজটির কাজ সারতে চান নির্মাতা। এটি নির্মিত হবে ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন ঘিরে। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। সায়ন্তনের কথায়, ‘এখানে চারু মজুমদার হবেন নওয়াজ। জয়া হবেন তার স্ত্রী লীলা মজুমদার।’

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রযোজনা সংস্থা সিনেক্স এর প্রযোজনায় সব ঠিক থাকলে সিরিজটি আগামী বছর আন্তর্জাতিক ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পাবে। গত দেড় বছর ধরে চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। শুটিং হতে পারে কলকাতা, মুম্বাই, কেরল, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন ও রাশিয়াতে।

Shamol Bangla Ads

সিরিজের বিভিন্ন চরিত্রে দেখা যেতে পারে রণিত রায়, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকেই। এছাড়াও থাকছেন বলিউডের পরেশ রাওয়াল, বোমান ইরানিসহ একঝাঁক তারকা; যাদের নাম পরে জানানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ অক্টোবর আসছে বুবলীর ‘চোখ’ পরবর্তী সংবাদ পূজায় আসছে নাটক ‘বেহুলা পরম্পরা’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads