ads

বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

খবর টি পড়েছেন : ২৪৬
ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোনো আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল নিশাত নাওয়ার সালওয়া অভিনীত ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। গত মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। ওই তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই। ছবিতে আরও রয়েছেন ঢালিউডে নতুন মুখ আদর আজাদ চৌধুরী ও মৌসুমী মিথিলা।

Shamol Bangla Ads

নির্মাতা বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছেন। কেবল তো ছাড়পত্র পেলাম। করোনা পরিস্থিতির কারণে এখনই ছবি মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। এই ছবি যেহেতু সিনেমা হলকে টার্গেট করে নির্মিত, ফলে একটু ভেবেচিন্তেই মুক্তির তারিখ ঠিক করতে হবে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া এই ছবির মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান। অন্যদিকে ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটি প্রথম ছবি। ২০১৯ সালের ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত হয় ছবিটির। ২০২০ সালের মাঝামাঝি এসে শেষ হয় কাজ।

Shamol Bangla Ads

ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। এম এস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া-সুমিত পরবর্তী সংবাদ ১২ বছর আগের প্রতিযোগী পড়শী এবার বিচারক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads