ads

বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া-সুমিত

খবর টি পড়েছেন : ১৩২
পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া-সুমিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবার গানের ভিডিওতে মডেল হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘আসছে মা দুর্গা’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে এই তারকাকে। আসছে দূর্গা পূজাতে গানটি পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Shamol Bangla Ads

গানটির কথা, সুর ও সংগীত করেছেন লিংকন। সম্প্রতি ঢাকার অদূরে নারায়গঞ্জের দারুন লোকেশনে শুটিং শেষ হয়েছে গানটির। এর ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। গানটিতে স্পর্শিয়ার সঙ্গে রয়েছেন অভিনেতা সুমিতও।

স্পর্শিয়া জানালেন, চলচ্চিত্রের বাইরে কোনো গানের ভিডিওতে মডেল হিসেবে এবারই প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও বেশ কিছু গানের মডেল হয়েছেন। তিনি বলেন, বিশাল আয়োজনে ‘আসছে মা দূর্গা’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। সব মিলিয়ে দারুন একটি কাজ হবে বলে আমার বিশ্বাস।

Shamol Bangla Ads

এ ব্যাপারে তিনি বলেন, গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব প্রায়ই আসে। কিন্তু করা হয় না। এবার পূজা ও পরিচালক অনন্য মামুন এই গানের জন্য প্রস্তাব আনলে গানটি শুনে ভালো লেগে গেল। তা ছাড়া ভিডিও তৈরির আয়োজন, বাজেট সবকিছুই ভালো লেগেছে। এ কারণেই কাজটি করা।’

পূজা বলেন, ‘ দূর্গা পূজা উপলক্ষে গানটি তৈরি। তাই ভালো লাগা থেকেই বাড়তি যত্ন নিয়েই গানটি করা। সব মিলিয়ে দারুণ কিছু দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা ছিলো। আমার বিশ্বাস গানটি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা মামুন জানালেন, গানটি বাজেট ভালো ছিলো। তাই নির্মাণেও কোনো কিছুর কমতি রাখা হয়নি। বিশাল আয়োজন নারায়নগঞ্জের রুপগঞ্জে সেট বানিয়ে শুটিং করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৩ বছর পর সালমা-নোলক একসঙ্গে পরবর্তী সংবাদ ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads