ads

বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ বছর আগের প্রতিযোগী পড়শী এবার বিচারক

খবর টি পড়েছেন : ২০১
১২ বছর আগের প্রতিযোগী পড়শী এবার বিচারক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে ওই রিয়েলিটি শো’তে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এই আয়োজনে প্রতিযোগী নন তিনি। এবার তাকে দেখা যাবে বিচারক হিসেবে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসতে বসতে যাচ্ছেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত পড়শী। কারণ পড়শীর ক্যারিয়ারও শুরু হয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো’র মাধ্যমে। সেটাও এক যুগ আগের কথা। এবার এক যুগ পর রিয়েলিটি শো’তে দেখা যাবে ওই গায়িকাকে।

Shamol Bangla Ads

 

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু আগামী ১০সেপ্টেম্বর। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিষ্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

Shamol Bangla Ads

 

এ ব্যাপারে পড়শী বলেন, ‘‘আমি নিজেও রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন মঞ্চে থেকে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনবো। একজন প্রতিযোগী যখন মঞ্চে গান করতে আসেন তখন তার গানের সঙ্গে স্বপ্ন, ভয়সহ অনেককিছু মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করবো আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের তুলে আনার। আমাকে একদিন কুমার বিশ্বজিত স্যার বলেছিলেন ‘তুইও একদিন বিচারক হবি’। এখন স্যারের কথা সত্যি হতে যাচ্ছে। এতে আমি অনেক আনন্দিত। আশা করি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে উঠিয়ে আনতে পারবো।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাড়পত্র পেলো ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ পরবর্তী সংবাদ জেমসের ‘বাবা’ গানের প্রশংসায় জিৎ ও অঙ্কুশ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads