ads

বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে জটিল ৪০৪ রোগীর মাঝে দুই কোটি টাকার চেক বিতরণ

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ৭ সেপ্টেম্বর এককালীন অনুদানের চেক বিতরণ করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জেলায় মোট ৪০৪ জন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে মোট দুই কোটি দুই লাখ টাকার চেক বিতরণ করা হয়। অসহায় রোগীরা তাদের চিকিৎসার জন্য টাকার চেক পেয়ে আনন্দে উদ্বেলিত। তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Shamol Bangla Ads

এছাড়া জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে জেলার ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ জেলার ১৩টি উপজেলার ১০১টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মাঝে মোট ৩৯ লাখ ৫ হাজার টাকার চেকও বিতরণ করা হয় ৭ সেপ্টেম্বর ।

ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম।

Need Ads