ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আদলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতিকল্পে সাংগঠনিক কমিটি গঠন, উপজেলা সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপন সহ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর শহীদ পরিবার, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদ সহ জেলা আওয়ামীলীগের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনতিবিলম্বে জেলার সকল উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় নির্বাহী কমিটির সদস্য গৃহায়ন ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, জুয়েল আরেং এমপি, মহিলা সম্পাদক মনিরা সুলতানা মনি এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, আমিনুল হক শামীম (সিআইপি), মোমতাজ উদ্দিন মন্তা, অ্যাডভোকেট ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, অ্যাডভোকেট বদর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম. এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ডক্টর সামীউল আলম লিটন, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




