ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩ বছর পর সালমা-নোলক একসঙ্গে

খবর টি পড়েছেন : ২৩৭
১৩ বছর পর সালমা-নোলক একসঙ্গে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

১৩ বছর পর ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও সালমা গান গাইলেন এক সঙ্গে। গানের শিরোনাম ‘ও দুলাভাই।’ গানটি ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের চ্যানেলে আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর ও সঙ্গীত পরিচালনায় রোহান রাজ। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গানটি মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ড হয়।

Shamol Bangla Ads

এর আগে নোলক ও সালমা ২০০৮ সালে মাটির তারা নামের একটি অ্যালবামে গান করেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এক সঙ্গে গান গেয়ে দুজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। সালমা বলেন, এই গানে আমার দুলাভাই হিসেব নোলক বাবু গান গেয়েছেন। আমি তার শালী হিসেবে গান গেয়েছি। আসলে নোলক ভাই আমার ভাই। অনেকদিন পর এক সঙ্গে গান গাইতে পেরে ভালো লাগছে।

নোলক বাবু বলেন, ‘আমারও খুব ভালো লাগছে। ১৩ বছর পর অবার আমরা এক সঙ্গে গান গাইতে পারলাম। আশা করি গানটি সবার ভাল লাগবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাহির ১৩ তারিখের সারপ্রাইজ নিয়ে রহস্য পরবর্তী সংবাদ পূজার গানে মডেল হলেন স্পর্শিয়া-সুমিত

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads