ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমান শাহকে হারানোর ২৫ বছর আজ

খবর টি পড়েছেন : ২০২
সালমান শাহকে হারানোর ২৫ বছর আজ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

তিনি অমর নায়ক। নব্বই দশকের সবচেয়ে সুন্দর ও মেধাবী নায়কও বলা হয় তাকে। সবচেয়ে সফলও। ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই তার ছবি চোখের সামনে ভেসে উঠে সবার আগে। তিনি ঢালিউডের পোস্টার বয় সালমান শাহ। আজ তার ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান। মৃত্যুর ২ যুগ পরও চলচ্চিত্রের মানুষেরা আফসোস করে বলেন, ‘আজও কেউ পূরণ করতে পারেননি সালমান শাহের শূন্যস্থান।’ দিনটিকে কেন্দ্র করে মিলাদ-মাহফিলের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। ৬ সেপ্টেম্বর সোমবার বাদ আসর এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এ আয়োজন হবে বলে জানান নায়ক জায়েদ খান।

Shamol Bangla Ads

সালমান শাহর অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এর পর থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এ সিনেমা মুক্তি পায় ১৯৯৩ সালে। তত দিনে ভক্তদের মনে স্থায়ীভাবে ঠাঁই নেন এই স্বপ্নের নায়ক। তবে জনপ্রিয়তার চূড়ান্ত ধাপ তিনি দেখে যেতে পারেননি। তাই তো মৃত্যুর ২৫ বছর পর আজ কাঁদে সালমান ভক্তরা।

মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তখনও তুমুল জনপ্রিয় তিনি। চলচ্চিত্র অঙ্গনে তার ক্যারিয়ার ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। মাত্র ৪ বছরেই তিনি অভিনয় করে ফেলেন ২৭টি সিনেমায়।

Shamol Bangla Ads

তবে সালমান শাহ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন আরও আগে থেকে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয় শুরু করেন তিনি। সালমান শাহ অভিনীত সিনেমাগুলোর মধ্যে বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক ও আনন্দ অশ্রু অন্যতম। সিনেমার পাশাপাশি এর গানগুলোও তুমুল জনপ্রিয় শ্রোতাদের কাছে।

১৯৯৬ সালের আজকের দিনে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে আজও রহস্য রয়েছে। জন্মস্থান সিলেটে তাকে সমাহিত করা হয়।

অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন, এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। তবে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন।

সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলো:

কেয়ামত থেকে কেয়ামত-১৯৯৩
তুমি আমার-১৯৯৪
অন্তরে অন্তরে-১৯৯৪
সুজন সখী-১৯৯৪
বিক্ষোভ-১৯৯৪
স্নেহ-১৯৯৪
প্রেমযুদ্ধ-১৯৯৫
কন্যাদান-১৯৯৫
দেনমোহর-১৯৯৫
স্বপ্নের ঠিকানা-১৯৯৫
আঞ্জুমান-১৯৯৫
মহামিলন-১৯৯৫
আশা ভালোবাসা-১৯৯৫
বিচার হবে-১৯৯৬
এই ঘর এই সংসার-১৯৯৬
প্রিয়জন-১৯৯৬
তোমাকে চাই-১৯৯৬
স্বপ্নের পৃথিবী-১৯৯৬
সত্যের মৃত্যু নেই-১৯৯৬
জীবন সংসার-১৯৯৬
মায়ের অধিকার-১৯৯৬
চাওয়া থেকে পাওয়া-১৯৯৬
প্রেম পিয়াসী-১৯৯৭
স্বপ্নের নায়ক-১৯৯৭
শুধু তুমি-১৯৯৭
আনন্দ অশ্রু-১৯৯৭
ও
বুকের ভেতর আগুন-১৯৯৭।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় অরুণা বিশ্বাস পরবর্তী সংবাদ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads