ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২০৭
ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্ববিখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম সবদর হোসেন খাঁ, মাতার নাম সুন্দরী বেগম। তার ডাক নাম ছিল আলম। গ্রামে থাকা কালে জারি, সারি, বাউল, ভাটিয়ালী, প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন।

Shamol Bangla Ads

১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করেন।

১৯৫২ সালে তিনি ভারতের ‘সংগীত আকাদেমি পুরস্কার’ পান এবং ১৯৫৪ সালে আকাদেমির ফেলো নির্বাচিত হন। ১৯৫৮ সালে ‘পদ্মভূষণ’ ও ১৯৭১ সালে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ সালে তিনি বিশ্বভারতী কর্তৃক ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত হন। ভারতের দিল্লি ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্যপদ প্রদান করে। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারের ‘মদিনা ভবনে’ তিনি মৃত্যুবরণ করেন।

Shamol Bangla Ads

ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সুর সম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়, নবীনগর উপজেলা প্রশাসন ও নবীনগর শিল্পকলা একাডেমি, আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ কর্তৃক অয়োজিত দোয়া, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সালমান শাহকে হারানোর ২৫ বছর আজ পরবর্তী সংবাদ মুক্তি পেয়েছে ‘মায়া: দ্য রিভেঞ্জ’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads