ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় অরুণা বিশ্বাস

খবর টি পড়েছেন : ১৬৭
প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় অরুণা বিশ্বাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রথমবারের মতো সিনেমা পরিচালনায় নাম লেখালেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি পরিচালনা করতে যাচ্ছেন ‘অসম্ভব’ নামে সরকারি অনুদানের সিনেমা। অভিনয়শিল্পীও প্রায় চূড়ান্ত। তিনি জানান, কয়েক দিন পরই নায়ক-নায়িকার পরিচয় প্রকাশ করবেন তিনি।

Shamol Bangla Ads

অরুণা বিশ্বাস বললেন, ‘আমার সিনেমার প্রধান ২ পাত্র-পাত্রী টেলিভিশন নাটকে অভিনয় করে। তবে আগে কখনো চলচ্চিত্রে অভিনয় করেনি। আমার সিনেমার মাধ্যমে ওদের বড় পর্দায় অভিষেক হবে। খুব শিগগিরই অভিনয়শিল্পীদের নিয়ে পর্যায়ক্রমে মহড়া শুরু করব। সবার কাছে আমার প্রথম পরিচালিত চলচ্চিত্রের জন্য শুভকামনা চাই।’ নায়ক-নায়িকার পরিচয় প্রকাশ না করলেও অন্য কয়েকজন অভিনয়শিল্পীর কথা জানিয়েছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন মাসুম আজিজ, সাজু খাদেম, মিশা সওদাগর ও অরুণা বিশ্বাস।

জানা গেছে, এরই মধ্যে শুটিংয়ের জন্যও স্থান নির্বাচন করেছেন তিনি। ঢাকার অদূরে মানিকগঞ্জে শুটিং করবেন অরুণা বিশ্বাস। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে শুটিং। অভিনেত্রী বললেন, ‘এককথায় যদি বলতে হয়, আমার এই ছবি দেশ ও দেশের সংস্কৃতির ও প্রেমের গল্প।’

Shamol Bangla Ads

‘অসম্ভব’ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারে কথায় থাকছে একটি গান। এটির সুর ও সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। চলচ্চিত্রটির আবহসংগীতের কাজও করবেন এই সংগীত পরিচালক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনয়ে জিতের দুই দশক পরবর্তী সংবাদ সালমান শাহকে হারানোর ২৫ বছর আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads