ads

রবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনয়ে জিতের দুই দশক

খবর টি পড়েছেন : ১৪৯
অভিনয়ে জিতের দুই দশক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০০১ সালে তেলুগু ভাষার ‘চাঁদু’ ছবিতে প্রথম অভিনয় করেন জিৎ। এ বছর ক্যারিয়ারের দুই দশক পার করছেন তিনি। ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদির বিপরীতে ‘সাথী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। পর্দায় তাঁর নাম জিৎ হলেও জন্মসূত্রে তিনি জিতেন্দ্র মদনানি। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর সিন্ধি পরিবারে জন্ম জিতের।
ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে পড়াশোনা করেছেন জিৎ, এরপর ১৯৯৩ সালে মডেল হিসেবে গ্ল্যামার দুনিয়ায় আত্মপ্রকাশ। ছবির দুনিয়ায় পা রাখার আগে ‘বিষবৃক্ষ’, ‘জননী’, ‘ডটারস অব দ্য সেঞ্চুরি’র মতো বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন জিৎ। বড় পর্দায় অভিষেক হওয়া তামিল ছবি ‘চান্দু’ ব্যর্থ হয়। সেখানে তিনি ৭৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

Shamol Bangla Ads

এখনকার অনেক নায়িকার অভিষেক হয় জিতের হাত ধরে। এর মধ্যে অন্যতম কোয়েল মল্লিক ও নুসরাত জাহান। হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’তে জিৎ জুটি বেঁধেছিলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েলের সঙ্গে। রাজ চক্রবর্তীর ‘শত্রু’ ছবিতে জিতের সঙ্গেই নুসরাতের টালিউড সফর শুরু। শ্রাবন্তীরও নায়িকা হিসেবে অভিষেক জিতের ‘চ্যাম্পিয়ন’ ছবি দিয়ে।

একসময় গুঞ্জন ছিল, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন জিৎ। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর স্বস্তিকার প্রথম ছবি, ‘মাস্তান’-এর নায়ক ছিলেন জিৎ। যদিও বেশি দিন টেকেনি সেই সম্পর্ক। ২০১১ সালে স্কুলশিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন। তিনি এক কন্যাসন্তানের জনক। মেয়ের নাম নবন্যা।
শপিং করতে দারুণ ভালোবাসেন জিৎ। শপিংয়ের জন্য জিতের পছন্দের জায়গা ইতালি। টালিউডে জিতের বন্ধুর সংখ্যা হাতে গোনা। টালিউড পার্টি থেকে দূরেই থাকেন জিৎ। অবসর সময়টা ছোটবেলার বন্ধুদের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দীপিকার মহানুভবতা পরবর্তী সংবাদ প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় অরুণা বিশ্বাস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads