ads

রবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীপিকার মহানুভবতা

খবর টি পড়েছেন : ১৯৪
দীপিকার মহানুভবতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে এক অ্যাসিড আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। অ্যাসিড-আক্রান্ত নারীদের সম্পর্কে সমাজের ধ্যান-ধারনায় পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল এই ছবিতে।
‘ছপক’এ বাস্তবে অ্যাসিড-আক্রান্ত কয়েকজন নারী অভিনয় করেছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন বালা প্রজাপতি। উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। বর্তমানে অসুস্থ হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি। জানা যায়, শরীরে দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে তাঁর। কিডনি প্রতিস্থাপন করাতে হবে। আপাতত ডায়ালাইসিসের ওপরই বেঁচে আছেন। চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ লক্ষ টাকা।

Shamol Bangla Ads

তাঁদের পাশে দাঁড়িয়েছে ছাঁভ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মিলাপ নামে একটি প্ল্যাটফর্মের সাহায্যে ছাঁভ তাঁদের প্রচেষ্ঠার নাম রেখেছেন ‘সেফ বালা’।

এই খবর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জানেন সংবাদ মাধ্যমে। বাড়িয়ে দেন সাহায্যের হাত। সহ অভিনেত্রী চিকিৎসায় ১৫ লক্ষ টাকা অনুদান করেন ‘সেফ বালা’-তে। বালাকে বাঁচানোই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। এই প্রথম নয় এর আগেও অনেকবার অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দীপিকাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাগদান সারলেন ‘কমান্ডো’ অভিনেতা বিদ্যুৎ জামাল পরবর্তী সংবাদ অভিনয়ে জিতের দুই দশক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads