ads

সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ৫শ’ পালস অক্সিমিটার দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের জন্য এই মূহুর্তে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অক্সিজেন। হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ করেও রোগীদের চাহিদা মিটাতে পারছে না। মমেক হাসপাতালের অক্সিজেন সংকটকালীন এর ঘাটতি পূরণে মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি।

Shamol Bangla Ads

সোমবার ১৬ আগষ্ট দুপুরে টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি জীবন রক্ষাকারী অক্সিজেন উৎপাদনকারী মেশিন ৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫০০টি পালস অক্সিমিটার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ ফজলুল কবীরের হাতে তুলে দেন।

মমেক হাসপাতালের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম), ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক স্থানীয় সরকার একেএম গালিব খান, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. কামরুজ্জামান, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু প্রমূখ।

Need Ads