ads

মঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬জন করোনায় এবং ১০ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৩২৯ জন। গতকাল মারা গিয়েছিল ১৩জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটে ভর্তি মোট ২০জন রোগী চিকিৎসাধীন।

Shamol Bangla Ads

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৬জনের মধ্যে ময়মনসিংহের ৫জন, নেত্রকোনাা ১জন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশালের রাহেলা বেগম (৬৫) ও জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আবদুল হান্নান (৭০), নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০জনের মধ্যে ময়মনসিংহের ৪জন, নেত্রকোণার ৩জন, জামালপুর ২ ও শেরপুরের ১জন রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের দাপুনিয়ার আয়াতুন্নেসা (৯০), গফরগাঁওয়ের কেরামত আলী (৭০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), গফরগাঁওয়ের রোজিনা (৩০), নেত্রকোনা সদরের ফজর বানু (৬০), দুর্গাপুরেরর এপ্রিন (৩৫), শ্যামগঞ্জের কাজিমউদ্দিন (৭০), জামালপুর সদরের আবু শামা (৭০) ও লাভলু (৬০), শেরপুরের নকলার হুজেরা (৬০)।

Shamol Bangla Ads

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী। নতুন সনাক্ত ১৮১ ও ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১১৪ জন ও ১৬ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৫০০ নমুনা পরীক্ষা করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৮.৪ শতাংশ এবং এর আগেরদিন ১৬আগষ্ট ছিল ২৭.১৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ১৭আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৯জন ও উপসর্গ নিয়ে ১১জনসহ মোট ২০জন। তন্মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২জন।

Need Ads