ads

বুধবার , ১১ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬জন করোনায় এবং ৪উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৪২৪জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি মোট ২২জন রোগী চিকিৎসাধীন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৬জনের মধ্যে ময়মনসিংহের ৩জন ও শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে ১জন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনার মদনের বকুলা আক্তার (৬৭) ও জামালপুর সদরের আবুল হাশেম (৭০)।

Shamol Bangla Ads

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জনের মধ্যে ময়মনসিংহের ৩জন, নেত্রকোনার ১জন রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের জয়নাল  আবেদিন (৭৫), এস কে এম হারেস উদ্দিন (৭০), আমেনা (৮০), নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)। ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২০ রোগী। নতুন সনাক্ত ৪২০ ভর্তি হয়েছেন ৬৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩০.৪৭ শতাংশ এবং এর আগেরদিন ১০ আগষ্ট ছিল ১৭.৮১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ১১ আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ১০জন ও উপসর্গ নিয়ে ১২জনসহ
মোট ২২ জন। তন্মধ্যে নতুন ভর্তি ৭জন।

Need Ads