ads

বুধবার , ১১ আগস্ট ২০২১ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে লকডাউনে ৪ হাজার মামলায় ২৫ লক্ষাধিক টাকা অর্থদণ্ড

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি অবস্থান সত্ত্বেও মানুষ ঘর থেকে বের হওয়ার অভ্যাসে পরিণত হয়। বিভাগের চার জেলায় সার্বক্ষণিক লকডাউন পরিস্থিতির মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ।
মাঠ পর্যায়ের মোবাইল টীমকে মনিটরিং করতে ভোর থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ এডিএম ও এডিসিগণ, ময়মনসিংহর পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ অতিরিক্ত পুলিশ সুপারগণ ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বাসার বাইরে যত্রযত্র অবস্থান করতে পারছে না মানুষ। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্টে জবাবদিহিতা করতে হচ্ছে বাইরে বের হওয়া মানুষকে।
লকডাউনে গত ২৩ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত ময়মনসিংহ জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ৩ হাজার ৯৬৩ টি মামলা দায়ের করা হয় এবং ২৫ লাখ ৪৪ হাজার ৬১০ (পঁচিশ লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শত দশ টাকা) অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১১ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬টা হতে রাত ১০পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলায় শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনাকালে অভিযান স্থলে গিয়ে অভিযান কার্যক্রম তদারকি করেন ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ সর্বক্ষণ মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

Need Ads