ads

বুধবার , ১১ আগস্ট ২০২১ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ল্যাপটপ ক্রয়ে ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ৭ শতাংশ সরল সুদে ‘প্রযুক্তি বিকাশে অগ্রণী’ শীর্ষক ঋণ বিতরণ কর্মসূচী শুরু করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ সার্কেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় এই প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঋণের মধ্যামে শিক্ষার্থীরা ল্যাপটপ ক্রয় করতে সক্ষম হবেন। বুধবার (১১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

Shamol Bangla Ads

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ,কে,এম শামীম রেজা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, পরিচালক ( অর্থ ও হিসাব) ড. তারিকুল ইসলাম, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমানসহ অন্যান্যরা।

ঋণ বিতরণ কার্যক্রম শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালের শোকবাহ আগস্টের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার অবদান এতই যে দেশটির নাম যদি বঙ্গবন্ধুও রাখা হতো তবুও তাঁর ঋণের শোধ হতো না।
শিক্ষার্থীদের জন্য ঋণ বিতরণ কর্মসূচী গ্রহণ করায় অগ্রণী ব্যাংকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ একটি উদ্যোগ হয়েছে। এই উদ্যোগ গ্রহণের জন্য অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads