ads

বুধবার , ১১ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রপাতে দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগস্ট বুধবার বিকেলে জেলার ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও ফুলপুর উপজেলায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ঈশ্বরগঞ্জের আছির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (১৬), নান্দাইলের আলাল উদ্দিনের ছেলে রবিন (১৪) ও ফুলপুরের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮)।

Shamol Bangla Ads

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার আশ্রবপুর গ্রামে কৃষি শ্রমিক আছির উদ্দিনের ছেলে রুবেল বাড়ির পাশেই বিলে আমন ধানের চারা রোপণ করতে যায়। সঙ্গে আরও দুই যুবকও ছিল। কিন্ত বৃষ্টি শুরু হলে অন্য দুই যুবক খেত থেকে ওঠে গেলেও রুবেল ধানের চারা লাগাতেই থাকে। হঠাৎ বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হয় ররুবল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, দুপুরে নান্দাইলের উলুুহাটি দক্ষিণপাড়া গ্রামের কিশোর রবিন মিয়া বাড়ির পাশে আরও একজনকে সঙ্গে নিয়ে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া নামের আরও একজন। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন আছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামের চা দোকানি দেলোয়ার হোসেন জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। এ সময় কিছুদূর যেতেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Need Ads