ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত ১০ নবজাতক শিশুর চিকিৎসা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ১০জন নবজাতক শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে এবং বর্তমানে ২ জন ভর্তি রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬জন করোনায় এবং ১৫ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৪৮০।

Shamol Bangla Ads

৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, জুলাই মাস থেকে মমেকহা’তে আমরা নবজাতকের কোভিড নিয়ে কাজ করছি। এপর্যন্ত ১০জন নবজাতকের চিকিৎসা দেয়া হয়েছে তন্মধ্যে ৮জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ২ শিশু করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ভর্তিকৃত শিশু হলো- তারাকান্দার রানু ও লিটনের ১৩দিনের বেবী ও ময়মনসিংহের ঈশ^রগঞ্জের নিলুফা ও মানিকের ২৩ দিনের বেবী। দুই নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে জানান ডাঃ মুন।

এদিকে মমেকহা করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬জন করোনায় এবং ১৫ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৪৮০ এবং কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি)তে ভর্তি ২৬জন।

Need Ads