ads

বৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু ও করোনায় বাকৃবি’র সাবেক প্রক্টর তপু’র মুত্যু

ডেঙ্গু ও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক প্রক্টর ড. আজহারুল হক তপু (৫২)। মঙ্গলবার (০৩ আগস্ট) রাত ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ড. আজহারুল হক তপু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Shamol Bangla Ads

৪ আগস্ট বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাকৃবি উপ-পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু বলেন, গত ২৮ জুলাই ড. আজহারুল হক করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বুধবার সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক এবং সাবেক প্রক্টর ড. আজহারুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বাকৃবি উপচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Shamol Bangla Ads

ড. আজহারুল হক ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

Need Ads