ads

সোমবার , ১২ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকি অভিযান

খবর টি পড়েছেন : ২১৯
ময়মনসিংহে ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকি অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা’র অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাদ মেহের সদর উপজেলার চুরখাই বাজারে ১১ জুলাই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাদ মেহের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ এসপির মানবিকতায় কর্মহীন নরসুন্দরদের মাঝে দু’দিনের খাদ্য… পরবর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads