করোনকালীন ময়মনসিংহ জেলায় কর্মহীন তিন হাজার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসন। ৭ জুলাই সকালে নগরীর বড়বাজারে প্রত্যেক পরিবহন শ্রমিকদের ১০ কেজি করে মোট ৩০ মে. টন চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, শুধু পরিবহন শ্রমিক নন, কর্মহীন হয়ে পড়া সকলকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় উপহারসামগ্রী প্রদান করা হবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলে রাব্বি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের সহকারী কমিশনারগণ, ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন চানু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিবর্গ।




