ads

শনিবার , ১৯ জুন ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্ম-এর টিকাদান শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান মেডিকেল কলেজের ছাত্রদের মাঝে টিকা প্রদান করে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। যারা ১ম ডোজ অ্যাস্ট্রোজেনিকা টিকা নিয়েছেন তারা সিনোফার্মের টিকা প্রহণ করতে পারবেন না। কেবলমাত্র যারা পূর্বে কোন টিকা নেননি, তারা সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সিনোফার্মের টিকা নিতে পারবেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দেবনাথ জানান, আমরা অল্প সংখ্যক টিকা পেয়েছি তাই প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। এরপর ময়মনসিংহে অবস্থানকারী বিদেশী নাগরিক, বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীসহ অন্যান্য ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ২হাজার ২শত শিক্ষার্থীদের আজ থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা রয়েছে।

Need Ads