ads

শনিবার , ১৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারখানার দূষণে ধুঁকে ধুঁকে মরছে ময়মনিসংহের খিরু নদী

খবর টি পড়েছেন : ২৫৩
কারখানার দূষণে ধুঁকে ধুঁকে মরছে ময়মনিসংহের খিরু নদী
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প প্রতিষ্ঠানগুলোর দূষণ ঠেকাতে নেই কোনো ব্যবস্থা। এতে ধুঁকে ধুঁকে মরছে খিরু নদী ও খালগুলো। ভালুকা পৌর এলাকার নদীর পাড়ে অবস্থিত গ্লোরী ও শেফার্ড ডায়িং ফ্যাক্টরীসহ উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা শতাধিক কারখানার বিষাক্ত ও দূর্ষিত বর্জ্য খিরু নদী ও উপজেলার খালগুলোর পানি এখন কুচকুচে কালো।

Shamol Bangla Ads

দুর্গন্ধে খাল ও নদীর পাড় ধরে হাঁটার উপায় নেই। পানি সেচকাজে ব্যবহার করা যাচ্ছে না। এরপরও যাঁরা বাধ্য হয়ে ব্যবহার করছেন, তাঁদের চর্মরোগসহ নানা অসুখ দেখা দিয়েছে। মরে যাচ্ছে নদের মাছ। অথচ ৯০ দশকের পর্যন্ত ঐতিহ্যবাহি খিরু নদীটি ছিল নাব্যতায় পরিপূর্ণ। এই নদী দিয়ে বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করতো। এলাকার হাজার হাজার মানুষ এই নদীতে মাছ শিকার করে তাদের পরিবার পরিজনের চাহিদা মিটিয়ে ও বাজারে বিক্রি করে সংসার চালাতেন। উপজেলার অসংখ্য মানুষের জীবিকা এই নদীর উপর নির্ভরশীল ছিল।

এদিকে, কারখানার বিষাক্ত ও দূষিত বর্জ্যর গন্ধে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন খিরুনদীসহ বিভিন্ন খালপাড়ের বাসিন্দারা। সংশ্লিষ্ট বিভাগের তদারকি না থাকায় অধিকাংশ কারখানা ইটিপি বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। ফলে নদী ও খাল বিলের প্রবহমান বর্জ্য আলকাতরার ন্যায় কালো বর্ণধারণ করে সর্বত্রই দূর্গন্ধ ছড়াচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, ৯০ দশকের পর্যন্ত আশপাশের কয়েক এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র পথ ছিল খিরু নদীর নৌকার যান। গাজীপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ও বরমী বাজার থেকে অত্র এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য কিনে এই নদী দিয়ে নৌকার মাধ্যমে মালামাল পরিবহণ করে এলাকার মানুষের বিভিন্ন চাহিদা মিটিয়ে আসছিল। কিন্তু ৯০ দশকের পর থেকে ভালুকার বিভিন্ন এলাকায় অপরিকল্পিত মিল কারখানা স্থাপন শুরু হয়। এরপর থেকেই কারখানার বিষাক্ত বর্জ্য ও পলি জমে ঐতিহ্যবাহি এই খিরু নদীটি ভড়াট হতে শুরু করে। বর্তমানে এ অঞ্চলে প্রায অর্ধশতাধিক ডায়িং ফ্যাক্টরীরর বিষাক্ত বর্জ্য লাউতি ও বিলাইজুড়ি খালসহ বিভিন্ন খাল বিল হয়ে এই খিরু নদীতে এসে পড়ছে। ভালুকা খিরু সেতুর দক্ষিণ পাড়ে প্রায় ১৫ বছর আগে গড়ে উঠা শেফার্ড গ্রুপের শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর বিষাক্ত বর্জ্য দিয়ে দূষণ শুরু করে খিরু নদীর পানি। আর সম্প্রতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের গজারীয়া খালপাড়ে গড়ে উঠা গ্লোরী ডায়িং ফ্যাক্টরীটি বর্জ্য শোধন যন্ত্র থাকলেও তা শুধুই লোক দেখানো, যন্ত্রটি কখনোই ব্যবহার করা হয়নি এমনিই অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ রয়েছে পরিবেশ অধিদপ্তরের সাথে ফ্যাক্টরী কর্তৃপক্ষের সুসম্পর্ক থাকায় কারখানার বিষাক্ত বর্জ্য খিরু নদীতে ফেলতে তাদের কোন সমস্যা হচ্ছেনা। সরাসরি মোটা পাইপের মাধ্যমে বর্জ্য নদীতে ফেললেও সংশ্লিষ্ট দপ্তরের লোকজন যেনো দেখেও না দেখার ভান করছেন বছরের পর বছর ধরে। আর এসব ব্যাপারে এলাকার কেউ প্রতিবাদ করলে কারখানার পালিত গুন্ডা দিয়ে মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানোর ঘটনাও রয়েছে। এভাবে চলছে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা অর্ধশতাধিক ডায়িং ফ্যাক্টরী।

উপজেলার কাঠালী গ্রামে অবস্থিত আরটি ডায়িং ফ্যাক্টরীটির ইটিপি প্লান্টের ড্রেনগুলো শুকিয়ে চৌচির হয়ে থাকলেও পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছে ইটিপি কার্যক্রম সচল বলে। তাছাড়া কালার মাস্টার (এসকিউ), বেলী ডায়িং, পিএনীট, স্কয়ার নীট ফেব্রিক্স, স্কয়ার নীট ফ্যাশন, হাওয়াওয়েল টেক্সটাইল, এনআরজি কম্পোজিট, এফএম ইয়ার্ণ ডায়িং, শাহাব ফেব্রিক্স, টিএম টেক্সটাইলস, এক্সপেরিয়েন্স টেক্সটাইলস, এনভয় টেক্সটাইলস,কনজিউমার নিটেক্স, এমএল ডায়িং, প্যাসিফিক কটন, গ্রীন টেক্সটাইলস, এসমেসিসহ উপজেলার ভালুকা হবিরবাড়ি, ভরাডোবা, মেদুয়ারী ও মল্লিকবাড়ী ইউনিয়নে প্রায় শতাধিক ডায়িং, ক্যামিক্যাল, ও কীটনাশক ঔষধের ফ্যাক্টরী রয়েছে যা থেকে নির্গত বিষাক্ত কালো বর্জ্য লাউতি খালসহ বিভিন্ন খাল বিল হয়ে প্রতিনিয়ত খীরু নদীতে নামছে। বেশ কিছু ফ্যাক্টরীতে ইটিপি থাকা সত্বেও তা বন্ধ থাকে বলে স্থানীয়রা জানায়।

গ্লোরী ডায়িং মিলের জেনারেল ম্যানেজার (জিএম) আফছার উদ্দিন ও প্রজেক্ট ম্যানেজার অনিক দাস জানান, তাদের ফ্যাক্টরীটি এখানো পুরোপুরি চালু হয়নি। আপাতত ৫০০ শতাধিক শ্রমিক দিয়ে কার্যক্রম চালনো হয়েছে এবং পরীক্ষমূলকভাবে ইটিপিও পরিচালিত হচ্ছে। কিছুদিনের মধ্যেই ফ্যাক্টরীটি সার্বিকভাবে ফ্যাক্টরীটির উৎপাদন কার্যক্রম চালানো হবে বলে ওই দুই কর্মকর্তা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার জানান, ডাইং মিল হতে নির্গত গাঢ়ো বর্জ্য পানিতে এ্যামুনিয়া বেশী থাকে অর্থাৎ ইউরিয়ার পরিমান অত্যধিক থাকে। যে কারনে, ধান গাছ খুব দ্রুত বেড়ে যায়, আর তাতে পাতাপঁচা রোগ বিস্তার হয়ে ফলন নষ্ট হয়। এছাড়া ফ্যাক্টরী হতে নির্গত বর্জ্য পানিতে ক্যামিকেল ও ধাতব পদার্থ থাকে যা গাছের খাদ্য হিসেবে ধানে মিশে যায় আর ওই ধানের চাল ভাত হিসেবে খেলে তা মানবদেহে পয়জন হিসেবে ক্ষতি করে। কারখানার বর্জ্য মিশ্রিত পানি খাল বিল নদী নালায় ফেলা বন্ধ করা প্রয়োজন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মিল কারখানার বিষাক্ত ধোয়া ও দূষিত বর্জ্যের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। ভালুকার পরিবেশ রক্ষায় নাগরিক আন্দোলন গড়ে তুলা এখনিই প্রয়োজন। তাছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে সব সময়েই বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা মিল কারখানার বিষাক্ত বর্জ্য নদীসহ আশপাশের এলাকার খাল-বিল ও জলাশয়ে পড়ে তা অসহনীয় ভাবে পরিবেশ দূষণ করছে। এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় যা যা করনীয় উপজেলা প্রশাসন তাই করবে।

উল্লেখ, গত ১২ জুন দুপুরে ভালুকায় শিল্প কারখনার দখল ও দূষিত বর্জ্যরে কারনে বিলুপ্ত প্রায় খীরু নদীসহ কয়েকটি খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি। পরে মন্ত্রি বিলাইজুড়ি খাল, লাউতি নদী, মল্লিকবাড়ীর কয়েকটি খাল ও খীরু নদী পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাধারন মানুষের সাথে কথা বলেন। এলাকাবাসী মন্ত্রীকে জানান নদী ও খালগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় বর্জ্যের দুষিত পানি তাদের ফসলের জমিতে ঢুকে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নদী ও খালে পানি ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। পশু পাখী পর্যন্ত পানি পাণ করলে মারা যায়। পড়ে মন্ত্রি বেদখলদারদের হাত থেকে খাল উদ্ধার করা হবে বলে আশ্বাস দেন। এছাড়াও মন্ত্রী জানান, নদী ও খালগুলো দ্রুত খনন করে পানি নিস্কাশনের উদ্যোগ নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর… পরবর্তী সংবাদ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খোলে পাওয়া…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads