ads

রবিবার , ২৩ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৫৮ রানের লক্ষ্যে নেমে শতক পেরোতেই ৬ উইকেট নেই শ্রীলঙ্কার

খবর টি পড়েছেন : ২১৩
২৫৮ রানের লক্ষ্যে নেমে শতক পেরোতেই ৬ উইকেট নেই শ্রীলঙ্কার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টাইগারদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী দল শ্রীলঙ্কা। ৩১ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা এখন পর্যন্ত করেছে ১৩৫ রান। একাই চার উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ৬ উইকেট হারিয়ে করে ২৫৭ রান। এখন সেই রান টপকাতে খেলছে শ্রীলঙ্কা। দাসুন শানাকা মাঠে আছেন ১৮ বলে ৬ রান নিয়ে; ১১ বলে ২৬ রান নিয়ে খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
প্রথমে মেহেদি হাসান মিরাজের বলে ২১ রানে ফিরে গেছেন ধানুশকা গুনাথিলকা। এরপর আঘাত হানেন মুস্তাফিজ। পাথুম নিশাঙ্কাকে ফিরতে হয়েছে ৮ রানে। মিরাজের বলে ৩০ রানে ফিরেছেন কুশল পেরেরা। ৩৬ বলে দুই চারে ২৪ রান করে মেন্ডিস ফিরে গেছেন সাকিবের বলে। আবারও আঘাত হানেন মিরাজ। মাত্র ৯ রানে ফিরতে হয়েছে ধনঞ্জয়া ডি সিলভাকে। এর পরই আশেন বান্দারাকে ৩ রানে ফেরান তিনি।

Shamol Bangla Ads

এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলের সংগ্রহ ৫০ পার হওয়ার আগেই আউট হয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশের দুই টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান। এরপর দলের রান ১০০ পার হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। অবশ্য মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ উইকেট হারায় তারা।
রবিবার দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সকালে শ্রীলঙ্কা দলের দুই খেলোয়াড়সহ তিন সদস্যের করোনা আক্রান্তের খবর এলে ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে জানা যায়, তিনজনের মধ্যে দুইজন নেগেটিভ এবং একজন করোনা পজিটিভ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার শেয়ার ব্যবসায় সাকিব পরবর্তী সংবাদ অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads