ads

শনিবার , ২২ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

খবর টি পড়েছেন : ২১১
করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ চলছেই। এ থেকে নিস্তার পাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এবার এতে আক্রান্ত হয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

Shamol Bangla Ads

জানা গেছে, আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে সিরিজের শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এজন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। গতকাল (শুক্রবার) সুজনের হোটেলে ওঠার কথা ছিল, তবে করোনাভাইরাস পরীক্ষায় জানা যায়- তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ বছর পর পর বিশ্বকাপ আয়োজনে ১৮৮ দেশের… পরবর্তী সংবাদ এবার শেয়ার ব্যবসায় সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads