ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব টেস্ট ফাইনালে থাকবেন ৪ হাজার দর্শক

খবর টি পড়েছেন : ২০৩
বিশ্ব টেস্ট ফাইনালে থাকবেন ৪ হাজার দর্শক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রায় ২ বছর পর বুধবার (১৯ মে) ইংল্যান্ডে কোনও ক্রিকেট ম্যাচ দেখতে দর্শক প্রবেশ করতে দেওয়া হলো স্টেডিয়ামে। আগামী মাসে ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দর্শক ফেরানোর মহড়াই যেন হলো এই দিন।

Shamol Bangla Ads

হ্যাম্পশায়ার ও লিস্টারশায়ারের মধ্যকার ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ হচ্ছে টেস্ট ফাইনালের ভেন্যু সাউদাম্পটনের রোজ বোলে। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় দেড় হাজার দর্শক। দেশটিতে ক্রিকেট ম্যাচ দেখতে স্টেডিয়ামে দর্শক ফিরলো ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার। পরিস্থিতি বিবেচনায় আগামী ১৮ জুনের টেস্ট ফাইনালে ৪ হাজার দর্শক ফেরানোর অনুমতি দেওয়া হয়েছে।

হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যান্সগ্রোভ টেস্টের এই আকাঙ্ক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচে সীমিত সংখ্যক দর্শক ফেরানোর খবর নিশ্চিত করেছেন। বন্দরনগরীতে ভারতীয় খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কর্মকর্তা।

Shamol Bangla Ads

এরই মধ্যে নিউ জিল্যান্ড দল ইংল্যান্ডে পৌঁছে গেছে স্বাগতিকদের বিপক্ষে দু’টি টেস্ট খেলতে। ভারতও প্রস্তুতি নিচ্ছে দেশ ছাড়ার। আগামী কয়েক দিনের মধ্যে ফাইনালের জন্য প্লেয়িং কন্ডিশন ঘোষণা করবে আইসিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন জার্মান ফুটবলার ওজিল পরবর্তী সংবাদ ২ বছর পর পর বিশ্বকাপ আয়োজনে ১৮৮ দেশের…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads