ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ডিজি বিচারপতি নাজমুন আরা সুলতানা

খবর টি পড়েছেন : ২৭৯
নতুন ডিজি বিচারপতি নাজমুন আরা সুলতানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। ১৯ মে বুধবার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে ওই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজি পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে নিয়োগ প্রদান করা হয়েছে। ওই পদে থাকাকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা পাবেন তিনি।

এদিকে, সংস্থাটির ডিজি বিচারপতি খোন্দকার মূসা খালেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব মেট্রোলজি দিবস আজ পরবর্তী সংবাদ মাদ্রাসার ২ হাজার শিক্ষককে ২৫ হাজার টাকা করে…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads