ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদ্রাসার ২ হাজার শিক্ষককে ২৫ হাজার টাকা করে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৯
মাদ্রাসার ২ হাজার শিক্ষককে ২৫ হাজার টাকা করে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতোপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন ২ হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে ওই সহায়তা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে ১ হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। পরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, বিরাজমান পরিস্থিতিতে উক্ত শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে ওই অনুদান দিলেন প্রধানমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন ডিজি বিচারপতি নাজমুন আরা সুলতানা পরবর্তী সংবাদ সাংবাদিক রোজিনার মামলায় নিরপেক্ষ তদন্ত হবে: ডিবি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads