করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খবর নিজেই জানিয়েছেন আল্লু অর্জুন। তিনি লেখেন, তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তিনি এখন গৃহে নিভৃতবাসে রয়েছেন ও সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন। তিনি এ-ও অনুরোধ করেছেন, যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তারাও যেন কোভিড-১৯ পরীক্ষা করান।
























