ads

মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সালমান খানের নতুন সিনেমার গান মুক্তি পেল ইউটিউবে

খবর টি পড়েছেন : ১৯০
সালমান খানের নতুন সিনেমার গান মুক্তি পেল ইউটিউবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবার ঈদেই মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে-ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’। সোমবার ওই সিনেমার একটি গান প্রকাশ করেছে জি মিউজিক কোম্পানি নামের একটি ইউটিউব চ্যানেল। এর আগে গত বৃহস্পতিবার বহু প্রতিক্ষীত ওই সিনেমার ছবির ট্রেইলার মুক্তি পায় ইউটিউবে।

Shamol Bangla Ads

সালমান খান ভক্তদের পাশাপাশি বিনোদন জগতের সবার অপেক্ষা এখন ওই ছবিকে ঘিরে। ইতিমধ্যে ওই সিনেমার ট্রেইলার ইউটিউবে ঝড় তুলেছে। জি স্টুডিউজের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি আপলোড হওয়ার এক দিন পরই তা প্রায় পৌনে দুই কোটি দর্শক দেখেছে। এর মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়ে ওই ট্রেইলারটিকে পছন্দ করার কথা প্রকাশ করেছেন। আর সরাসরি কমেন্ট বক্সেও প্রতিক্রিয়া জানিয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।

দীর্ঘ সময় পর ফের ফুল ফর্মে দেখা যেতে চলেছে ভাইজানকে। চলতি বছরের ১৩ই মে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে মুক্তি পাবে এ ছবি।

Shamol Bangla Ads

জিনিউজের খবরে বলা হয়, ছবির পরিচালক প্রভু দেবা ঈদে এই ছবির মুক্তি কথা জানিয়েছেন। জানানো হচ্ছে, সকল স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনেই মুক্তি পাবে এই ছবি। করোনা আবহে যখন ফের সিনেমাহলগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে তখন এই ছবির রিলিজ কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে হল মালিকদের মনেও।

খবরে আরও বলা হয়, থিয়েটারগুলির পাশাপাশি এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মেও। জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। তবে বাকি ডিটুএইচ অপারেটর্সেও দেখা যাবে ছবিটি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্কার ২০২১: এক নজরে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা পরবর্তী সংবাদ এবার করোনায় আক্রান্ত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads