ads

বৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন অপূর্ব

খবর টি পড়েছেন : ২৯০
ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন অপূর্ব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার অভিনীত ২০টি নাটক ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে ওই মাইলফলক স্পর্শ করলেন অপূর্ব। শুধু তাই নয়, অপূর্বই বাংলাদেশের প্রথম অভিনেতা যার অভিনীত ‘বড় ছেলে’ নাটকটি ইউটিউবে ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়ে ছিল। এবার তার অভিনীত এক থেকে টানা বিশটি নাটক কোটি ভিউ হয়েছে।

Shamol Bangla Ads

কোটি ভিউ হওয়া নাটকগুলো হলো—বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার অ‌্যান্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায় ইত্যাদি। তা ছাড়া এখন পর্যন্ত জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত মোট ৯২টি নাটকের ভিউ ৫ মিলিয়নের বেশি। যা বাংলাদেশি অভিনেতাদের মধ্যে প্রথম ও সর্বোচ্চ।

কৃতজ্ঞতা প্রকাশ করে অপূর্ব বলেন—ওইসব কৃতিত্ব আসলে প্রতিটা টিমের সঙ্গে যুক্ত থাকা সকলের। ওই কৃতিত্ব দর্শকদেরও। তারা এতটা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে নিয়ে আসতে পারতাম না। এজন্য আমার সকল ভক্ত-অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মীসহ সকল পরিচালকদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার করোনায় আক্রান্ত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন পরবর্তী সংবাদ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১০০তম জন্মদিন আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads