ads

শনিবার , ২৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্সরের অপেক্ষায় জয়ার বিউটি সার্কাস

খবর টি পড়েছেন : ১৫০
সেন্সরের অপেক্ষায় জয়ার বিউটি সার্কাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৩ বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত ছবি ‘বিউটি সার্কাস’। নির্মাণকাজের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে গত বছর করোনাকালের মধ্যেই এর শেষ অংশের কাজ সম্পন্ন হয়। এরপর থেকেই ছবির কারিগরি অংশের কাজ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার।

Shamol Bangla Ads

বর্তমানে এর শেষ পর্যায়ের কিছু কাজ চলছে। এসব সম্পন্ন করে আগামী ঈদের পর এটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক মাহমুদ দিদার। তিনি বলেন, ‘ভালো একটি কাজ করতে গেলে তো কিছুটা বিলম্ব হতেই পারে। ছবির কাজ শেষ হতে এ জন্যই দেরি হচ্ছিল। তা ছাড়া আর্থিক সংকটের কারণেও কিছুদিন কাজ বন্ধ ছিল।

এখন সেসব সমস্যা কেটে গেছে। বলা যায়, ছবিটি পুরোপুরি প্রস্তুত। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর দ্রুতই এটি মুক্তি দেওয়ার চেষ্টা আছে আমাদের।’

Shamol Bangla Ads

একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়েই ছবির গল্প তৈরি হয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘ছবির গল্প সুন্দর। এ ধরনের কাজ আমার পছন্দ। কিন্তু কাজটি শেষ হতে সময় লেগেছে। এখন আবার মহামারি চলছে। সব মিলিয়ে একটি ভালো সময় ছবিটি মুক্তি দিলে দর্শকনন্দিত হবে, এটি আমার বিশ্বাস।’

ছবিতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার পরবর্তী সংবাদ শশী এখন ‘কমলাপুরের বিজলী’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads