ads

সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শশী এখন ‘কমলাপুরের বিজলী’

খবর টি পড়েছেন : ১৯৩
শশী এখন ‘কমলাপুরের বিজলী’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দর্শকপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী যদিও বর্তমানে লকডাউনে গৃহবন্দী আছেন। কিন্তু তার আগে তিনি বেশ কয়েকটি ভাল নাটকের কাজ শেষ করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কমলাপুরের বিজলী’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন এবং পরিচালনা করেছেন তুষার খান। এরইমধ্যে নারায়ণগঞ্জের একটি গ্রামে ধারাবাহিকটির ১৩ পর্বের দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। ওই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, রাজধানীর কমলাপুর এলাকায় চুরি, ছিনতাই এসব কাজে যারা সম্পৃক্ত তাদের একজন লিডার থাকে। তো গল্পে দেখা যাবে এক সময় আমি বিজলী গ্রাম থেকে এসে সেই লিডার হয়ে যাই। গল্পটা আমার কাছে ভীষণ ভাল লেগেছে বিধায় কাজটিও করেছি ভীষণ আন্তরিকতা নিয়ে। তাছাড়া আমার সঙ্গে এই ধারাবাহিকে যারা সহশিল্পী ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন ভীষণ সহযোগী।

Shamol Bangla Ads

শশী আরও জানান, এরইমধ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য জাহিদ বাবুলের রচনায় ও জুয়েল শরীফের পরিচালনায় আট পর্বের ধারাবাহিক ‘চৈতন্য’র কাজ শেষ করেছেন। আগামী কিছুদিনের মধ্যে মাহবুব মোর্শেদের রচনায় ও ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘মিস্টার কে’ নাটকে কাজ করার কথা রয়েছে শশীর। শারমীন জোহা শশী’র অভিনয় জীবনের আরেক বড় প্রাপ্তি হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী বীরজায়া মিলি রহমানের চরিত্রে অভিনয় করা। খিঁজির হায়াত খানের নির্দেশনায় তিনি ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমায় অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে পরিচালক নিজেই অভিনয় করেছিলেন। এরপর অপূর্ব’র সঙ্গে মোরশেদুল ইসলামের একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু সেটি শেষ পর্যন্ত আর নির্মিত হয়নি। আবার শফিকুল ইসলাম ভৈরবীর নির্দেশনায় ‘শোয়াচাঁন পাখি’ সিনেমাতেও তিনি কাজ করেছিলেন। তবে পরিচালকের মৃত্যুর কারণে এই সিনেমাটিও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি। শশী অভিনয় করছেন বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক ‘প্রবাসী গ্রাম’ এ। এছাড়াও শশী এরইমধ্যে শেষ করেছেন নাদিয়া আফরিনের পরিচালনায় সমাজসেবা অধিদফতরের বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন প্রকল্প নিয়ে নির্মিত ডকুফিকশনে। এতে তিনি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেন্সরের অপেক্ষায় জয়ার বিউটি সার্কাস পরবর্তী সংবাদ অস্কার ২০২১: এক নজরে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads