ads

বুধবার , ২১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

খবর টি পড়েছেন : ৩৭০
চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্মের ওই চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

Shamol Bangla Ads

ঈদের দিন: ঈদের দিন থাকছে ‘আহত ফুলের গল্প’। তরুণ নির্মাতা অন্ত আজাদ নির্মিত এতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুন্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ।

ঈদের ২য় দিন: ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে আলোচিত ছবি ‘তুমি আছো তুমি নেই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ।

Shamol Bangla Ads

ঈদের ৩য় দিন: ঈদের তৃতীয় দিন রয়েছে আলোচিত ছবি ‘উনপঞ্চাশ বাতাস’। এ ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, ফারিয়া শামস সেওতি প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জল।

ঈদের ৪র্থ দিন: ঈদের ৪র্থ দিন দেখানো হবে আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমা ‘আলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘কাঠবিড়ালি’ ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। এ ছবিতে অভিনয় করেছেন অর্চিতা স্পশিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, হিন্দোল রায়, শাহরিয়ার ফেরদৌস সজীব, তানজিনা রহমান তাসনিম প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বাপ্পী-অপু বিশ্বাস জুটির ছবি ‘প্রিয় কমলা’ নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। প্রচার হবে ঈদের ৬ষষ্ঠ দিন।

ঈদের ৭ম দিন: ঈদের ৭ম দিন ‘শাটল ট্রেন’ দেখানো হবে। প্রদীপ ঘোষ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক, সাদিয়া আফরো শান্তা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সীমিত পরিসরে বিয়ে’ করলেন শামীম-সারিকা পরবর্তী সংবাদ সেন্সরের অপেক্ষায় জয়ার বিউটি সার্কাস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads