ads

বুধবার , ২১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমিত পরিসরে বিয়ে’ করলেন শামীম-সারিকা

খবর টি পড়েছেন : ১৩৬
সীমিত পরিসরে বিয়ে’ করলেন শামীম-সারিকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নাটকের পরিচিত ২ মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ এই লকডাউনে সীমিতি পরিসরে বিয়ের আয়োজন করলেন। শামীম হাসান সরকার তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই সীমিত পরিসরে বিয়ের কথা জানিয়েছেন।

Shamol Bangla Ads

এরপরই খোঁজ নেওয়া হলো তাদের বিয়ে নিয়ে। জানা গেলো, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। লকডাউন পরিস্থিতিতে বিয়ের গল্প সেই সঙ্গে নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর|

শামীম হাসান সরকার বলেন, ’নাটকটির গল্প সমসমায়িক। দর্শকরা দেখে আনন্দ পাবেন। পুরো পৃথিবীই এখন করোনায় উলট-পালট। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে। বিয়েটাও। এমন গল্পেই নাটকটি।’

Shamol Bangla Ads

নাটকটির গল্প মজার বলে জানালেন সারিকাও। এর আগেও শামীম-সারিকা জুটি হয়ে বেশ কিছু নাটক উপহার দিয়েছেন। তাদের অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক নাটক। নাটকটিতে তাদের জুটি দারুন সাড়া ফেলে। নাটকটি ঈদে অনলাইনে মাধ্যমে প্রচার হবে বলে জানিছেন নির্মাতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিৎ এর পর এবার করোনায় আক্রান্ত শুভশ্রী পরবর্তী সংবাদ চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads