ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিৎ এর পর এবার করোনায় আক্রান্ত শুভশ্রী

খবর টি পড়েছেন : ১৭৪
জিৎ এর পর এবার করোনায় আক্রান্ত শুভশ্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে পড়ছেন টলিউডের তারকারা। এবার অভিনেতা জিৎ এর পর কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন নায়িকা শুভশ্রী। ২০ এপ্রিল (মঙ্গলবার) খবরটি নিশ্চিত করেছেন জিৎ নিজেই।

Shamol Bangla Ads

করোনা পজিটিভের খবর টুইট করে জিৎ লেখেন, ‘সকলকে জানাতে চাই আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি।’ তিনি আরও লেখেন, গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে। এমন খবর প্রকাশ পাওয়ার পর থেকে তারকারা মন্তব্য করছেন জিতের পোস্টে। অভিনেতা আবির চট্টোপাধ্যায় টুইট করে জিতের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনিও সম্প্রতি করোনার কবলে পড়েছিলেন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ইনস্টাগ্রামে পোস্ট খবরটি নিশ্চিত করেন তিনি নিজেই এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

Shamol Bangla Ads

রাজ চক্রবর্তী বর্তমানে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। শুভশ্রীর পোস্ট থেকে জানা যায়, তাদের ৬ মাসের পুত্র-সন্তান ইউভান সুস্থ রয়েছে। অভিনেত্রীর থেকে দূরে রাখা হয়েছে তাকে।

শুভশ্রী সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকারের জিম্মায় আছে।রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পড়ুন, স্যানিটাইড করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।

এছাড়া, বলিউডেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরইমধ্যে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন অক্ষয় কুমার, আমির খান, রণবীর সিং, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, ভূমি পেদনেকার, পরেশ রাওয়াল, গোবিন্দাসহ অনেকে। যদিও তাদের অনেকেই বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিত্রনায়ক ওয়াসিম আর নেই পরবর্তী সংবাদ সীমিত পরিসরে বিয়ে’ করলেন শামীম-সারিকা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads