ads

শনিবার , ১৩ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : সভাপতি খসরু, সম্পাদক কাজল

খবর টি পড়েছেন : ১৬৯
সুপ্রিম কোর্ট বার নির্বাচন : সভাপতি খসরু, সম্পাদক কাজল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আ’লীগ সমর্থিত সাদা প্যানেল ৮ পদে ও বিএনপি সমর্থিত নীল প্যানেল ৬ পদে জয়ী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২২ ইং) নির্বাচনে সভাপতি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী মো: রুহুল কুদ্দুস কাজল। বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ১২ মার্চ শুক্রবার রাতে ওই ফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে আব্দুল মতিন খসরু পেয়েছেন ২ হাজার ৯৬৮ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী মো. ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট। আব্দুল মতিন খসরু ৮৩৬ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সম্পাদক পদে বিজয়ী বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেলের) আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পেয়েছেন সর্বোচ্চ ৩ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।

Shamol Bangla Ads

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অবরসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শুরু হয়। বুধ ও বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট দেন আইনজীবীরা। নির্বাচনে ৭ হাজার ৭২২ ভোটারের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫১ জন। সুপ্রিম কোর্ট বার ভবনে ১০০টি বুথে ভোটগ্রহণ করা হয়। বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়।
২০২০-২১ সেশনের নির্বাচনে সবকটি পদে মিলিয়ে এবার আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ৮টি পদে (সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ এবং চার জন সদস্য) এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল ৬টি পদে (সম্পাদক, একজন সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও তিন জন সদস্য) জয় পেয়েছে।

দুটি ভাইস প্রেসিডেন্ট পদে নীল প্যানেল থেকে মো. জালাল উদ্দিন দুই হাজার ৭৪৭ ভোট এবং সাদা প্যানেল থেকে মুহাম্মদ শফিক উল্লাহ দুই হাজার ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও মো. ইসমাইল হোসেন ২২৬ ভোট, মোহাম্মদ আলী আজম দুই হাজার ৪৯০ ভোট, নজরুল ইসলাম ২২১ ভোট এবং জয়নুল আবেদীন তুহিন দুই হাজার ১৮৫ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ড. মো. ইকবাল করিম দুই হাজার ৮৭৪ ভোট পেয়ে সাদা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল আল মাহবুব নীল প্যানেল থেকে দুই হাজার ১৫১ ভোট, মো. বদিউজ্জামান তপাদার ২৫৫ ভোট এবং মো. নাসির উদ্দিন খান (সম্রাট) ১১৯ ভোট পেয়েছেন।
দুটি সহ-সম্পাদক পদে নীল প্যানেল থেকে মাহমুদ হাসান দুই হাজার ৭২৪ ভোট পেয়ে এবং সাদা প্যানেল থেকে সাফায়াত সুলতানা রুমি দুই হাজার ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদের মধ্যে সাদা প্যানেল থেকে এবিএম নূর-এ-আলম উজ্জ্বল দুই হাজার ২৯০ ভোট, স্বতন্ত্রভাবে ফরহাদ উদ্দিন ভূঁইয়া ৪৮৮ ভোট, মো. সাজ্জাদ হোসেন তিন হাজার ১১১ ভোট, মোহাম্মাদ সুলতান মাহমুদ ১৪২ ভোট, নীল প্যানেল থেকে রশিদা আলীম ঐশী দুই হাজার ৯৬ ভোট এবং এসএম জুলফিকার আলী জুনু ৩৫৩টি ভোট পেয়েছেন।
আর সাতটি সদস্য পদে সাদা প্যানেল থেকে মাহফুজুর রহমান রোমান দুই হাজার ৮২৯ ভোটে প্রথম এবং এবিএম শিবলী সাদেকিন দুই হাজার ৮০৭ ভোট পেয়ে দ্বিতীয়, নীল প্যানেল থেকে এসএম ইফতেখার উদ্দীন মাহমুদ দুই হাজার ৮০৫ ভোট পেয়ে তৃতীয় এবং পারভীন কাওসার মুন্নি দুই হাজার ৫৩৮ ভোট পেয়ে চতুর্থ, সাদা প্যানেল থেকে মিন্টু কুমার মন্ডল দুই হাজার ৫০৭ ভোট পেয়ে পঞ্চম, নীল প্যানেল থেকে রেদওয়ান আহমেদ রানজীব দুই হাজার ৪৩৯ ভোট পেয়ে ষষ্ঠ, এবং সাদা প্যানেল থেকে মুনতাসির উদ্দিন আহমেদ দুই হাজার ৪৩৭ ভোট পেয়ে সপ্তম সদস্য হিসেবে জয়যুক্ত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ টেলিভিশনের আরও ছয়টি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া… পরবর্তী সংবাদ ‘বিএনপি জনকল্যাণমুখী দল হলে ইউপি নির্বাচনে অংশ নিতো’

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads