ads

বৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ভোট পড়েছে ৫৬৭৬

খবর টি পড়েছেন : ১৪০
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ভোট পড়েছে ৫৬৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের দু’দিনব্যাপী নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ৫ হাজার ৬৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে প্রথমদিন ১০ মার্চ বুধবার ভোট পড়েছে ২ হাজার ৮২৩টি। শেষ দিন বৃহস্পতিবার পড়েছে ২৮৫৩ ভোট। এ নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে মাঝখানে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। আর ভোটার রয়েছেন সাত হাজার ৭২১ জন আইনজীবী।
নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো.আলী আজম, সম্পাদক আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও এ বি এম নুর-এ-আলম (উজ্জ্বল)। সদস্য পদে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মো. সানোয়ার হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মো. সিরাজুল হক স্বপন, মহিউদ্দিন আহমেদ ও মুনতাসীর উদ্দিন আহমেদ।

Shamol Bangla Ads

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন ও জয়নাল আবেদিন (তুহিন), সম্পাদক মো. রুহুল কুদ্দুস (কাজল), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী। সদস্য পদে প্রার্থী হয়েছেন- গোলাম আক্তার জাকির, মো. মনজুরুল আলম (সুজন), মো. শফিকুল ইসলাম, নিয়াজ মুহাম্মদ মাহবুব, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।
বিএনপি থেকে নমিনেশন না পেয়ে কয়েকজন এবং লাল প্যানেল নামে আরও একটি প্যানেল প্রার্থী দিয়েছে। এছাড়া গত কয়েক বছরের মতো এবারও স্বতন্ত্র প্রার্থী ইউনুছ আলী আকন্দ সভাপতি পদে লড়ছেন।
এ নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পায় সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছিলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা-জামালপুর রুটে ডাবল লাইনের রেলপথ হবে : রেলমন্ত্রী পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে এ সিনেমার আবেদন গভীর: স্পিকার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads