ads

মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত, গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ২৫৪
শেরপুরে সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত, গ্রেফতার ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এস এম জুবায়ের দীপ গুরুতর আহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর পৌরশহরের পূর্ব শেরী এলাকায় ওই ঘটনা ঘটে। এদিকে ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা। এসময় তার মোবাইল ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন কর্মরত অন্য সাংবাদিকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী… পরবর্তী সংবাদ সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads