ads

বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী আধারের বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী আধারের বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের বিশাল শোডাউন, নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে ওই শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে শহরের গৌরীপুর জামুর দোকান এলাকায় প্রশাসনের বাধার মুখে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী রফিকুল ইসলাম আধার। পরে সেখান থেকে মিছিলটি ঘুরে গিয়ে শাপলাচত্ত্বর খোয়ারপাড় মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী আধার।

ওইসময় তিনি বলেন, নৌকা প্রতীকের পক্ষে কিছু সমর্থক ও দলের অতি উৎসাহী একটি অংশ আমাকেসহ আমার সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্র ত্রাস সৃষ্টির হুমকি দিচ্ছে। এজন্য তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে জন্য ৩৫টি কেন্দ্রের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯টি ওয়ার্ডে ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েনসহ প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচনের রিটার্নিং অফিসারের প্রতি দাবি জানান।
পরে শহরের নওহাটা, তাতালপুর ও দমদমা কালিগঞ্জ মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী এডভোকেট আধার। ওইসময় তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।
বিশাল ওই শোডাউনে প্রায় ৩ সহস্রাধিক নারীসহ অন্তত: ১০ হাজার মানুষ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নারী ও শিশু নির্যাতন বন্ধে আলোচনা সভা… পরবর্তী সংবাদ নকলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads