ads

শনিবার , ৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আধারের প্রচারণার মাইক-ইজিবাইক ও কেন্দ্র ভাঙচুর

খবর টি পড়েছেন : ৩০৭
শেরপুরে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আধারের প্রচারণার মাইক-ইজিবাইক ও কেন্দ্র ভাঙচুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার মাইক ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের জেলা সদর হাসপাতাল রোডে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে ওই ভাঙচুর চালায় কয়েকজন সন্ত্রাসী। ওইসময় মাইক প্রচারক ও ইজিবাইক চালককেও লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। সেইসাথে নৌকার প্রচারণা ছাড়া অন্য কোন প্রার্থীর প্রচারণা করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া শহরের পূর্বশেরী নির্বাচনী কেন্দ্র, দিঘারপাড় কলকল বাজার কেন্দ্র ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি মাইক ও ইজিবাইক দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার জগ প্রতীকের প্রচারণা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে মাইক প্রচারণার একটি ইজিবাইক শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে পৌঁছলে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক থামিয়ে মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। ওইসময় প্রচারক জাহিদুল ও ইজিবাইক চালক রুমান মিয়াকে লাঞ্ছিত করে। এর একটু পর ডিজিটাল মাইক সার্ভিসের আরও একটি মাইক ভাঙচুর এবং প্রচারক সোহেল মিয়া ও ইজিবাইক চালক উসমান মিয়াকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, গত কয়েকদিনে শহরের পূর্বশেরী, দিঘারপাড় কলকল বাজার কেন্দ্র ভাঙচুর ও বন্ধ করে দেওয়াসহ বারাকপাড়া এলাকায় প্রচারণার মাইক ভাঙচুর এবং নানাভাবে বিভিন্ন কেন্দ্রে আমার কর্মী-সমর্থকদের হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে অবহিত করা হয়েছে। আজকের ঘটনাতেও থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমার জগ প্রতীকের সুসংহত অবস্থান দেখে একজন প্রার্থীর সমর্থকরা এরকম হামলা চালাচ্ছে- যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তৃতীয় লিঙ্গ হিজড়ারা পাচ্ছে সরকারি ঘর পরবর্তী সংবাদ শেরপুরে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads