ads

সোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নকলায় পুড়ে ছাই হলো ৪ ব্যবসা প্রতিষ্ঠান

খবর টি পড়েছেন : ১৫৫
শেরপুরের নকলায় পুড়ে ছাই হলো ৪ ব্যবসা প্রতিষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আনোয়ার কবীরের প্লাষ্টিকের শো-রুম, শামীম ফরাজীর মুদির দোকান ও গোউডান, সামিদুলের মনোহারী দোকান, মনিলালের মুদির দোকান ও গোডাউন।

Shamol Bangla Ads

বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে আনোয়ারের প্লাষ্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, নকলায় ফায়ার সার্ভিসটি চালু থাকলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যেতো। তারা দ্রুত নকলা ফায়ার সার্ভিস কার্যালয় চালু করার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। ওইসময় সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী… পরবর্তী সংবাদ শেরপুরে পৌর নির্বাচনে কেন্দ্র স্থাপনে বাধা-হুমকির প্রতিবাদে স্বতন্ত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads