স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত শেরপুরের নকলা পৌর নির্বাচনে মেয়র পদে ১২ হাজার ৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোঃ হাফিজুর রহমান লিটন।

তাছাড়া ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোঃ সারোয়ার আলম (১নং ওয়ার্ড), মোঃ জরিফ হোসেন (২নং ওয়ার্ড), নূরে আলম সিদ্দিক (৩নং ওয়ার্ড), ফরিদ আহম্মেদ (৪নং ওয়ার্ড), মোঃ তোতা মিয়া (৫নং ওয়ার্ড), মো. জিয়াউল হক (৬নং ওয়ার্ড), মোঃ ইয়াদ আলী (৭নং ওয়ার্ড), মো. রফিকুল ইসলাম (৮নং ওয়ার্ড) ও মোঃ ইন্তাজ আলী (৯নং ওয়ার্ড)।
পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোছাঃ সুফিয়া বেগম (১, ২, ৩নং ওয়ার্ড), জমিলা বেগম (৪, ৫, ৬ নং ওয়ার্ড) ও মোছাঃ সুফিয়া বেগম (৭, ৮, ৯নং ওয়ার্ড)।
























