স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীক নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার। এরই ধারাবাহিকতায় তিনি ৩০ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের কান্দাপাড়া, তাতালপুর, দিঘারপাড় মহল্লায় ওই গণসংযোগ করেন। ওইসময় তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। ভোটারদের অনেকেই রাস্তার দু’পাশ থেকে হাত তুলে তাকে স্বাগত জানান এবং তার পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে এডভোকেট আধার দীর্ঘদিন শহরের প্রতিটি মহল্লায় একাধিকবার ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক গণসংযোগ করার মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত হওয়ায় বৃহত্তর উত্তর-পশ্চিমাঞ্চলসহ খোদ শহরের হাজার হাজার ভোটারের চাহিদার দিকে তাকিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।
























