ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌঁছেছে করোনার ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে পৌঁছেছে করোনার ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পৌঁছেছে করোনা ভাইরাসের ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন। ২৯ জানুয়ারি শুক্রবার সকালে ওইসব করোনার ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ। জেলায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত এই কোভিশিল্ড নামের টিকা তৈরি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

Shamol Bangla Ads

সিভিল সার্জন জানান, প্রাথমিক পর্যায়ে ৪০ হাজার ডোজের চাহিদা থাকলেও আমরা পেয়েছি ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী টিকাগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৭২ জন স্বেচ্ছাসেবক, ৩৬ জন নার্স এ ভ্যাকসিন প্রয়োগে অংশ নেবেন। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিরা ভ্যাকসিন নিতে পারবেন। প্রথম পর্যায়ে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়াকর্মীসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। জেলা সদরে ৮টি ভ্যাকসিন টিম ও ৪টি উপজেলায় ২টি করে ভ্যাকসিন টিম কাজ করবে।
তিনি আরও জানান, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে এই টিকাদান কর্মসূচি চালু করা হবে। নিবন্ধনকৃত ব্যক্তিকে টিকা দেওয়ার পরে ৩০ মিনিট তাদেরকে সুরক্ষা ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হবে। কোন টিকাদান ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাদেরকে চিকিৎসা দেবে। ভ্যাকসিন নিয়ে কোন গুজব না ছড়িয়ে, সবাইকে ভ্যাকসিনের কার্যক্রমে সহযোগিতা করার জন্য আহ্বান জানান সিভিল সার্জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ভাবনা… পরবর্তী সংবাদ শেরপুরে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র প্রার্থী আধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads