ads

বুধবার , ২৭ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাস-ভটভটির সংঘর্ষ ॥ নারী ও শিশুসহ আহত ১০

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে বাস-ভটভটির সংঘর্ষ ॥ নারী ও শিশুসহ আহত ১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাস ও শ্যালোইঞ্জিনচালিত যাত্রী বোঝাই ভটভটির সংঘর্ষে শিশু, নারী-পুরুষসহ ভটভটির ১০ যাত্রী আহত হয়েছেন। ২৭ জানুয়ারি বুধবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন সদর উপজেলার লছমনপুর এলাকার মকলেছ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭), হযরত আলীর ছেলে আল আমীন (২৭), আব্দুস সালামের ছেলে আমিনুল (৪০), জুলহাস উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪২), পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৬), আল আমিনের স্ত্রী নাছিমা বেগম (২২), লছমনপুর এলাকার দুলাল মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০) তার ছেলে হুমায়ুন (১৫), চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী মিতু বেগম (২৫) ও এক শিশু।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন নারী ও পুরুষ শ্যালোইঞ্জিনচালিত ভটভটিযোগে নেত্রকোণা জেলার পূর্বধলা টিপু শাহ্ পাগলের মাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বয়ড়া এলাকায় পৌছামাত্র সোনার বাংলা সার্ভিসের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই ভটভটিকে সজোরে ধাক্কা দিলে ভটভটিটি উল্টে অন্তত: ১০ জন আহত হয়। খবর পেয়ে শেরপুর পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সোহেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার নির্বাচনে জগ প্রতীক পেলেন মেয়র প্রার্থী… পরবর্তী সংবাদ শেরপুরে গণসংযোগ করলেন মেয়র প্রার্থী আধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads