ads

মঙ্গলবার , ২৬ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভা নির্বাচনে শেষ লড়াইয়ে রয়ে গেলেন ৭ জন

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুর পৌরসভা নির্বাচনে শেষ লড়াইয়ে রয়ে গেলেন ৭ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনের শেষ লড়াইয়ে রয়ে গেলেন ৭ প্রার্থী। এছাড়া ৫ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ২৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ওইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আগামীকাল ২৭ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

Shamol Bangla Ads

মেয়র পদে লড়াইয়ে থাকা প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার ও আরিফ রেজা, বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আতাউর রহমান, আল আমিন ও আনোয়ার সাদাত সুইট।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ক্যান্সার সচেতনতায় ‘জননীর জন্য পদযাত্রা’ পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads