ads

সোমবার , ২৫ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এনএসআই’র জেলা কার্যালয়ের অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও চেক বিতরণ

খবর টি পড়েছেন : ৪৬৭
শেরপুরে এনএসআই’র জেলা কার্যালয়ের অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও চেক বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর জেলা কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও জমিদাতাদের মাঝে ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি সোমবার দুপুরে শহরের উপকণ্ঠে পৌরসভার নবীনগর মহল্লার শেরপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে অধিগ্রহণকৃত জমিতে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার মাধ্যমে ৩ জন জমি দাতাকে ৭৮ লাখ টাকার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।ওইসময় এনএসআই’র উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শহরের নাগপাড়া মহল্লার বাসিন্দা জমির মালিক শামসুন্নাহার, আনিছ ফাতেমা, আবু হেনা মোঃ মাহবুবুর রহমানকে তাদের জমির ক্ষতিপূরণ বাবদ আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন এবং এনএসআই কর্মকর্তাদের হাতে জমির দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক।

Shamol Bangla Ads

চেক বিতরণ ও দখল হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে এনএসআই’র অতিরিক্ত পরিচালক মোঃ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, এনএসআই’র ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক আলমগীর হোসেন, শেরপুরের উপ-পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সাদিক আল শাফিন, পৌর কাউন্সিলর নজরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা যায়, এনএসআই’র জেলা কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত ৬০ শতাংশ জমির ১১ জন মালিককে ক্ষতিপূরণ বাবদ মোট সাড়ে ৪ কোটি টাকার চেক প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ভোট দিয়ে আবার নির্বাচিত করুন, পুরো নকলা শহর… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ পেল শিশুরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads