খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন/২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৪০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোখলেছুর রহমান খান, ৩৬০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আতা, ৩৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক আহম্মেদ, ৫৮৪ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ মিয়া, ২৭৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাাচিত হয়েছেন জামাল শেখ। এছাড়া ৫৮২ ভোট পেয়ে কামরান হাসান, ৫৭৩ ভোট পেয়ে, আজিজুর রহমান খান, ৪৮২ ভোট ভোট পেয়ে জাহিদুল হক মনির, ৩১৩ ভোট পেয়ে মঞ্জুরুল ইসলাম সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম। নির্বাচিত এ ৯ সদস্য বিশিষ্ট এ ব্যবস্থাপনা পরিষদটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮২০ জন। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
























